Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ১১:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৬ | ১১:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের কানাইঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল (২১) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।  নিহত নাবিল কানাইঘাট সরকারি কলেজের শিক্ষার্থী। বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালিক চৌধুরী জানান, ছুরিকাহত নাবিলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

নাবিল নিহতের তথ্য নিশ্চিত করে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই ইসলাম হোসেনের ছুরিকাঘাতে নাবিল খুন হন।

Manual8 Ad Code

তিনি বলেন, নিহত ও অভিযুক্ত দুজন একই বাড়ির বাসিন্দা। সকালে বাড়িতে মাটি ফেলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।  একপর্যায়ে নাবিলকে ছুরিকাঘাত করেন ইসলাম।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি আমিনুল।

Manual8 Ad Code

শেয়ার করুন