Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবকিছু ঠিক থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবো: পররাষ্ট্রমন্ত্রী

admin

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ০১:৩৩ অপরাহ্ণ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ০১:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
সবকিছু ঠিক থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবো: পররাষ্ট্রমন্ত্রী

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তার সরকারের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও অহিংস নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বিশেষে রাজনৈতিক সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবো।

Manual1 Ad Code

মার্কিন সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৈনন্দিন কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন ড. মোমেন।

Manual4 Ad Code

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নিরঙ্কুশ কর্তৃত্ব দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইসি একটি আইনের আওতায় গঠিত এবং প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন না। এমনকি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারদের অপসারণ করতে পারেন না। কোনো সরকারি কর্মচারি অনিয়মের সঙ্গে জড়িত থাকলে ইসি তাকে সাময়িক বরখাস্ত বা শাস্তি দিতে পারে। ভোট কারচুপি হলে ইসি কোনো ভোটকেন্দ্রের ভোট বাতিলও করতে পারে।’

Manual7 Ad Code

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত উষ্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্পর্ককে আরও জোরদার ও মজবুত করতে চান।’

Manual2 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, যারা নির্বাচন বানচাল করবে তাদের জন্যই যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা আমাদের জন্য ভালো কারণ আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। আমরা চাই এখানে কেউ যেন ভোট বিঘিœত করতে না পারে এবং সহিংসতা করতে না পারে। আমরা বিষয়টি নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছি।’

শেয়ার করুন