Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মেডিক্যাল কলেজে ভর্তি জালিয়াতি, সহযোগীতা করায় মেয়েকে বিয়ে!

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৩:০৮ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ০৩:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে মেডিক্যাল কলেজে ভর্তি জালিয়াতি, সহযোগীতা করায় মেয়েকে বিয়ে!

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
এমবিবিএস কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে দরিদ্র ও অনগ্রসর কোটায় জালিয়াতির মাধ্যমে সিলেটের পার্কভিউ মেডিক্যাল কলেজে তারিক হোসেন নামের এক শিক্ষার্থী ভর্তি হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। ওই শিক্ষার্থীকে মেডিক্যাল কলেজে ভর্তির ব্যাপারে সহযোগীতা করেন মেডিক্যাল কলেজের এক টেকনোলজিস্ট। যার জন্য তার মেয়েকে বিয়ে দেয়া হয় ওই শিক্ষার্থীর সাথে।

জানা গেছে, মো. তারিফ হোসেন (রোল: ৩৮০৫৭১৫) নামে ওই শিক্ষার্থী দরিদ্র কোটায় পার্কভিউ মেডিকেল কলেজে ভর্তি হন। ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় তার অবস্থান ছিল ৪৮ হাজার ২৩৪। টেস্ট স্কোর ছিল ৫৪ আর মেরিট স্কোর ২৪৯। মেধা তালিকা অনুযায়ী কলেজটিতে ভর্তির জন্য তাঁর অবস্থান নিচের দিকে ছিল।

Manual6 Ad Code

অভিযোগে বলা হয়েছে, দরিদ্র বা অনগ্রসর কোটায় ভর্তির যোগ্যতা না থাকার পরও তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে তিনি ওই কোটায় ভর্তি হন এবং বর্তমানে সেখানে অধ্যয়ন করছেন। অভিযোগে আরও বলা হয়, এ কাজে কলেজের মেডিকেল টেকনোলজিস্ট মো. শহিদুল ইসলামের সহযোগিতা ছিল। ভর্তির বিনিময়ে ওই টেকনোলজিস্টের অপ্রাপ্তবয়স্ক কন্যাকে বিয়ে করতে তাঁকে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

এই অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিতে ভর্তির সুযোগ না পাওয়া কয়েকজন শিক্ষার্থী স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে গত ২৭ জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠানো হয়।

Manual2 Ad Code

চিঠিতে বলা হয়, দরিদ্র ও মেধাবী অসচ্ছল কোটায় ভর্তির যোগ্যতা না থাকার পরও তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে মো. তারিফ হোসেন নামে এক শিক্ষার্থী পার্কভিউ মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিঠিতে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় তথ্যসহ বিস্তারিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

Manual3 Ad Code

এ বিষয়ে পার্কভিউ মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার ভৌমিক বলেন, বিষয়টি মনে নেই। খোঁজ নিয়ে দেখতে হবে। তবে দরিদ্র কোটায় ভর্তি হলে শিক্ষার্থীদের দেওয়া কাগজপত্র যাচাই করা হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অভিযোগটি খতিয়ে দেখা হবে। অভিযোগের বিষয়ে জানতে তারিফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

পার্কভিউ মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ ডা. শাহাবুদ্দিন বলেন, এমন অভিযোগের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন