Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতিজাকে শাসন করায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
ভাতিজাকে শাসন করায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারে ভাতিজাকে মিথ্যে বলার জন্য চড় মেড়ে শাসন করাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে তামিম আহমদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শহরের টিবি হাসপাতাল সংলগ্ন সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামিম ওই এলাকার ডাব বিক্রেতা শাহেদ আলীর কনিষ্ঠ সন্তান।

Manual1 Ad Code

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ অনুযায়ী, মিথ্যা কথা বলায় শিশু ভাতিজাকে চাচা তামিম তাকে চড় মেরেছিলো। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিশুর বাবা হানিফ রাগের মাথায় ছোট ভাই তানিমকে গলায় ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিহত হন তানিম।

Manual3 Ad Code

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত হানিফ মিয়ার ছেলে মিথ্যা কথা বলায় তার চাচা তামিম তাকে শাসন করতে গিয়ে একটি চড় মারে। পরে চড় মারার বিষয়টি ওই শিশুটি তার বাবা হানিফ মিয়াকে জানালে তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হন। এরপর হানিফ মিয়া তামিমকে ডেকে নিয়ে শার্টের কলার চেপে ধরে গলায় ছুরিকাঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

Manual5 Ad Code

নিহতের বড় বোন তানিয়া বেগম বলেন, ‘৬ মাস আগে হানিফ আমার আরেক ভাইয়ের হাত কেটে ফেলেছিল। ওই ঘটনায় সে দীর্ঘদিন জেলেও ছিল। আজ আমার ছোট ভাইটাকে মেরেই ফেলল। তামিম খুব ভালো ছেলে ছিল, সে বাবার সাথে ডাব বিক্রিতে সাহায্য করত।’

Manual2 Ad Code

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাটিয়েছে। অভিযুক্ত হানিফ মিয়াকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন