Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের প্রবাসীদের জন্য সুখবর! ফের চালু হচ্ছে ম্যানচেস্টার ফ্লাইট

admin

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ১১:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ১১:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটের প্রবাসীদের জন্য সুখবর! ফের চালু হচ্ছে ম্যানচেস্টার ফ্লাইট

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত হওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুট ফের চালু হচ্ছে। আগামী ১ জুলাই থেকে ফের এ রুটে বিমানের ফ্লাইট চলবে। বুধবার (১১ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৪ জানুয়ারি বিমানের পক্ষ থেকে জানানো হয়, ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত থাকবে। পরে বিমান আরেক বিজ্ঞপ্তিতে জানায়, ১ মার্চ থেকে ওই রুটের ফ্লাইট স্থগিত করা হবে। জনপ্রিয় ওই রুট বন্ধে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। প্রবাসীরা রুটটিতে নিয়মিত ফ্লাইট চালানোর দাবি তুলেছিলেন।

Manual1 Ad Code

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত হয়ে যাওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি ফের চালুর সিদ্ধান্ত হয়েছে। আসন্ন হজ কার্যক্রম শেষে আগামী ১ জুলাই থেকে পুনরায় ওই রুট চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে অবহিত করা হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন