Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্যাগের পুরস্কার পেলেন সিলেট বিএনপি নেতারা

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ০৩:৫১ অপরাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ০৩:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
ত্যাগের পুরস্কার পেলেন সিলেট বিএনপি নেতারা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য মাঠ পর্যায়ে ছিলো তাদের শক্ত অবস্থান। বিএনপির এসব প্রার্থীদের পক্ষে ছিলো ভোটারদের বড় একটি অংশ। কিন্তু দল অন্য প্রার্থীকে মনোনয়ন দেয়ায় বাঁধে বিপত্তি। দলের স্থানীয় ও শীর্ষ নেতাদের হস্তক্ষেপেও কোন কাজ হয়নি। পরে দলের চেয়ারপারসনের ডাকে সাড়া দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দল মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে চমকপ্রদ উপহার দিয়েছিলো মনোনয়ন বঞ্চিত সিলেট বিএনপির কয়েকজন নেতারা।

তাদের ত্যাগের কারণে দল এবার তাদেরকে মূল্যায়ন করেছে। রোববার (১৫ মার্চ) জেলা পরিষদে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমানকে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

Manual1 Ad Code

জানা যায়, আবুল কাহের চৌধুরী শামীম গত সংসদ নির্বাচনে সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত দল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহম চৌধুরীকে মনোনয়ন দিলেও কাহের শামীম দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সরব ছিলেন। দলীয় প্রার্থীর জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারই পুরস্কার হিসাবে তিনি সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন।

Manual7 Ad Code

অপরদিকে, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান। মিজান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে তিনি দলীয় (জাতীয় ঐক্যফ্রন্ট) প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহত্তর স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে প্রচারণায় অংশগ্রহণ করেন।

এছাড়া মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান। তিনি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সব আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

Manual2 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা (নতুন প্রশাসক) প্রশাসকের দায়িত্ব পালন করবেন। সরকারের এমন সিদ্ধান্ত জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নের কার্যক্রমে গতি ফিরে আসবে বলে এলাকাবাসী মনে করছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন ২০০০ এ সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

Manual6 Ad Code

শেয়ার করুন