Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি-জবি-রাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ০৬:৪২ অপরাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ০৬:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
ঢাবি-জবি-রাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

একসঙ্গে দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে ড. রইস উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর বাইরে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক ড. নুরুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান খান, খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. মো. মাসুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মাহমুদ আল ফরকানকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাবির প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদকে।

Manual6 Ad Code

শেয়ার করুন