Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরদৌসী চৌধুরীর মুখে ছিল স্কচটেপ, হাত পা ছিল বাঁধা

admin

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ০২:২৯ অপরাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ | ০২:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
ফেরদৌসী চৌধুরীর মুখে ছিল স্কচটেপ, হাত পা ছিল বাঁধা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩) নামের এক নারীর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামের নিজ বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের নিজ ঘরে হাত ও পা রশি দিয়ে বাঁধা এবং চিৎকার রোধ করতে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

Manual3 Ad Code

এমন নৃশংস ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে চুরির উদ্দেশে নাকি অন্য কোনো পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Manual8 Ad Code

পুলিশ তদন্ত শুরু করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Manual2 Ad Code

শেয়ার করুন