Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নরসিংদী ও নারায়ণগঞ্জ সিন্ডিকেটের ৯ সদস্য আটক

admin

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ১১:১০ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ | ১১:১০ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে নরসিংদী ও নারায়ণগঞ্জ সিন্ডিকেটের ৯ সদস্য আটক

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
চোরাচালানের সাথে জড়িত নরসিংদী ও নারায়ণগঞ্জ সিন্ডিকেটের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। সিলেট থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে যাওয়ার সময় চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করেছে শাহপরাণ (রহ.) থানাপুলিশ।

সোমবার রাত ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনের পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃকতরা হলো- নরসিংদী জেলার মাধবদী থানার খোর্দ্দনপাড়ার আবদুল লতিফেরে ছেলে বাদল মিয়া (৩৫), একই গ্রামের মো. হান্নানের ছেলে বিল্লাল (২৬), মো. জয়নাল আবেদীনের ছেলে ইকবাল হোসেন (৪০), নরসিংদী সদর থানার দক্ষিণ শিলকান্দির মোজাম্মেল কাজীর ছেলে রিফাত হোসেন (২০), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার সর্বাবটেক গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে ইলিয়াস (৬০), একই থানার দক্ষিণ সরূপাব গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে সাকিদুল ইসলাম কাজেন (৩৫), একই গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে রিয়াদ মিয়া (২৬), শামসুজ্জামান ভূইয়ার ছেলে তাওসিফুজ্জামান মাহিন (১৯) ও রসুলপুর গ্রামের মৃত ছানাউল্লাহ’র ছেলে রিফাত (২৬)।

Manual1 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৪৪০ কেজি ভারতীয় জিরা, ৯০ পিস ভারতীয় ডাব সেরাম বার সাবান, ৬০ পিস ইন্দোনেশিয়ান হারমোনি ফ্রুটি সাবান, ৮০ বোতল কিওকারপিন ওলিভ ওয়েল, ১০০ মিলিগ্রামের ৮৫ বোতল ওলিভওয়েল, ৫২০ পিস নেসলে কিটকাট চকলেট জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code

জব্দকৃত ভারতীয় পণ্যের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৭০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

শেয়ার করুন