Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে জীবনের ঝুঁ কি তে কমলগঞ্জবাসী

admin

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ১১:১৭ অপরাহ্ণ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ | ১১:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
যে কারণে জীবনের ঝুঁ কি তে কমলগঞ্জবাসী

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ শমশেরনগর রেলস্টেশনের পাশে রেলক্রসিংয়ের এক পাশের ব্যারিয়ার ভেঙে বাঁকা হয়ে যাওয়ায় লেভেল ক্রসিং গেট বন্ধ করা যাচ্ছে না। এতে ট্রেন আসার সময় মৃত্যুঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন পথচারী ও বিভিন্ন যানবাহন।

Manual1 Ad Code

শমশেরনগর রেলস্টেশন সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) রাতে বৃষ্টির সময় হঠাৎ করে শমশেরনগর বাজারে রেলক্রসিংয়ের একপাশের ব্যারিয়ার ভেঙে যায়। ট্রেন আসর সময় গেটম্যান সবাইকে ফ্ল্যাগ দেখিয়ে সচেতন করেন। এটি মেরামতের জন্য রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগে জানানো হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে শমশেরনগর বাজারে রেলক্রসিংয়ে দেখা যায়, রেলক্রসিংয়ের একপাশের ব্যারিয়ার ভেঙে বাঁকা হয়ে গেছে। এতে করে ট্রেন আসার সময় ব্যারিয়ার ফেলা যাচ্ছে না।

 

Manual6 Ad Code

ইমন আহমেদ নামের একজন পথচারী বলেন, ‌‘এখান দিয়ে রাতদিন পথচারী ও যানবাহন চলাচল করে। চাতলাপুর চেকপোস্টও গাড়ি যায়। এভাবে অরক্ষিত রেলক্রসিং থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।এ বিষয়ে শমশেরনগর রেলস্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, ‘বিষয়টি আমরা দেখেছি। এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগে জানানো হয়েছে। আশা করি আজকের ভেতর রেলক্রসিংয়র ব্যারিয়ারটি মেরামত করা হবে।’

Manual7 Ad Code

শেয়ার করুন