Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের কব্জায় ১০২ জন

admin

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ০৫:৪২ অপরাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ | ০৫:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশের কব্জায় ১০২ জন

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে গত ৩২ ঘন্টায় ১০২ জনকে আটক বা গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থেকে তাদের আটক বা গ্রেপ্তার করা হয়।

বুধবার রাত ১২টা (মঙ্গলবার দিবাগত) থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘন্টায় তাদের আটক বা গ্রেপ্তারের পাশাপাশি মোট ১৭৭টি যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

আটক বা গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন নিয়মিত মামলায় ১০, ওয়ারেন্টভুক্ত আসামি ৪, মেট্টোপলিটন অধ্যাদেশে ৪৯, সন্দেহভাজন হিসাবে ২০, জুয়াড়ী ৫ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার আসামি ১৪ জন।

Manual1 Ad Code

এই সময়ের মধ্যে সিলেট নগরজুড়ে মোট ১৭৭টি যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে বা অনিয়মের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তাদের সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Manual8 Ad Code

শেয়ার করুন