Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যে রোগে ৫ দিনে তিন শিশুর মৃত্যু

admin

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১১:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ | ১১:০৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে রোগে ৫ দিনে তিন শিশুর মৃত্যু

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ রোগে গেল ৫ দিনে তিন শিশুর মৃত্যু হল। হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সর্বশেষ ঘটনা ঘটে শুক্রবার। দিব্য নামের ৭ মাস বয়সী ওই শিশু ফেঞ্চুগঞ্জ উপজেলার শাইলকান্দি গ্রামের বিশ্বজিতের ছেলে।

Manual1 Ad Code

শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিব্য নামের ওই শিশুর মৃত্যু হয়।

এর আগে ৮ এপ্রিল রাতে আরিশা নামের এক শিশু এবং ৬ এপ্রিল দুই মাস বয়সী আরেক শিশু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Manual6 Ad Code

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে আরও একজনের শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।ব্রেকিং নিউজ অ্যালার্ট

Manual8 Ad Code

বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনসহ বিভিন্ন হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

Manual1 Ad Code

শেয়ার করুন