Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা নিতে নিজেই হাসপাতালে হাজির আহত হনুমান!

admin

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ০১:৫৩ অপরাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ০১:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
চিকিৎসা নিতে নিজেই হাসপাতালে হাজির আহত হনুমান!

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
যশোরের ঝিকরগাছায় চিকিৎসা নিতে পশু হাসপাতালে হাজির হয়েছে একটি আহত হনুমান। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এ ঘটনা ঘটে।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ প্রাণিটির চিকিৎসা দেন। এ সংক্রান্ত কয়েকটি ছবি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Manual4 Ad Code

প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আখতার জানান, কেউ ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির শরীরের পেছনের অংশে আঘাত করেছে। প্রাণিটি চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসেছে। এর আগে থানাতেও গিয়েছিল বলে জানা গেছে।

Manual5 Ad Code

তিনি আরও জানান, হাসপাতালে এসে প্রথমে হনুমানটি চিকিৎসা শেডের একটি টেবিলে বসে। পরে ফার্মেসি কক্ষে ঢুকে বিভিন্ন ওষুধের বোতল খুলে গন্ধ নেয় এবং কিছু খাওয়ারও চেষ্টা করে। পরে চিকিৎসা দেওয়ার সময় শান্ত হয়ে যায় এবং কোনো ধরনের বাধা দেয়নি। চিকিৎসকরা ক্ষতস্থানে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেন।

Manual5 Ad Code

শেয়ার করুন