Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাখাতে জিডিপি ৫ শতাংশে উন্নীত হবে: সিলেটে শিক্ষামন্ত্রী

admin

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ০৬:১১ অপরাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ০৬:১১ অপরাহ্ণ

ফলো করুন-
শিক্ষাখাতে জিডিপি ৫ শতাংশে উন্নীত হবে: সিলেটে শিক্ষামন্ত্রী

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই শিক্ষাখাতে জিডিপি ৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে সরকার। শিক্ষাখাতের উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তা বাস্তবায়ন করবে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড ও সিলেট অঞ্চলের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

Manual3 Ad Code

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ ও পদায়ন নানা জটিলতায় আটকে ছিল। খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ধাপে ধাপে কাজ করছে।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হবে।

Manual4 Ad Code

মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সদর ও উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
তারা সিলেটের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট মন্ত্রীর কাছে তুলে ধরেন।

শেয়ার করুন