Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

admin

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ১২:০৪ অপরাহ্ণ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ১২:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ, ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়নসহ বিভিন্ন কাজের জন্য ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

Manual3 Ad Code

রোববার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ৩৩/১১ কেবি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের জন্য সিলেট নগরের ২০ এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

এর আগে শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোর্স লাইন নির্মাণ কাজের জন্য রোববার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেট এবং এর আশপাশ এলাকা এবং ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী বলেন, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ, ট্রান্সফর্মার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়নসহ বিভিন্ন কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু হবে। এ অনাকাঙ্ক্ষিত সরবরাহ বন্ধের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা চেয়েছেন তিনি।

শেয়ার করুন