Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের হাতে গ্রেফতার ইকবাল

admin

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০৪:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ০৪:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশের হাতে গ্রেফতার ইকবাল

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের মোগলাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে তালিকাভুক্ত এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টা দক্ষিণ সুরমা থানার বরইকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামী ইকবাল হোসেন (২৭)। সে সিলেট জেলার মোগলাবাজার থানার গঙ্গানগর এলাকার বাসিন্দা সানা মিয়ার ছেলে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেনের নেতৃত্বে এএসআই সাইজুদ্দীনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ইকবাল হোসেন (২৭) নামে ওই আসামিকে গ্রেফতার করেন। তিনি সিলেট জেলার মোগলাবাজার থানার গঙ্গানগর এলাকার বাসিন্দা।

Manual2 Ad Code

পুলিশের অপরাধ তথ্যভান্ডার (সিডিএমএস) যাচাই করে জানা যায়, গ্রেফতারকৃত ইকবাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চুরি সংক্রান্ত একাধিক মামলা।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual3 Ad Code

গ্রেফতারের নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও গণমাধ্যম র্কমর্কতা মো. মনজুরুল আলম।

শেয়ার করুন