Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত আসনে আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পাননি যারা

admin

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ০৫:০৮ অপরাহ্ণ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ | ০৫:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
সংরক্ষিত আসনে আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পাননি যারা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তালিকায় অনেক তরুণ, ত্যাগী ও অভিজ্ঞরা স্থান পেয়েছেন। তবে মনোনয়ন ফরম কেনার পর আলোচনায় থেকেও বাদ পড়েছেন অনেক প্রার্থী।

Manual4 Ad Code

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Manual3 Ad Code

মনোনয়ন ফরম বিক্রির সময় থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ফারজানা সিঁথি।

তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি তাদের। মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মডেল মেঘনা আলম ও ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও বাদ পড়েছেন।

এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা আরও অনেক সম্ভাব্য প্রার্থীর নামও চূড়ান্ত তালিকায় নেই। তাদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সহধর্মিণী এবং মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ।

Manual7 Ad Code

এছাড়া দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় অনেক নেতার স্ত্রী ও নেত্রীদের নামও বাদ পড়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রোকেয়া চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

Manual7 Ad Code

শেয়ার করুন