Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরণ

admin

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১১:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরণ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) অপহরণের ঘটনা ঘটেছে। ওই ছাত্রীকে অপহরণ করে সিলেট থেকে গাজীপুরে নিয়ে যায় অপহরণকারী যুবক। পরে মোগলাবাজার থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় স্কুল ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অপহরণের দায়ে যুবককে গ্রেফতার করে। এ ঘটনায় মোগলাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোমবার মামলা দায়ের করেন স্কুল ছাত্রীর অভিভাবক।

Manual4 Ad Code

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে গ্রেফতারকৃত মুন্নাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃত মাহদী হাসান মুন্না (২০) মোগলাবাজার থানাধীন পূর্ব শ্রীরামপুর এলাকার মৃত শাহীন আহমদ মোসাহিদের ছেলে।

Manual2 Ad Code

পুলিশ জানায়, মোগলাবাজার থানাধীন নবম শ্রেণীর ছাত্রী (১৫) গত ৬ এপ্রিল সন্ধ্যায় নিজ বাসা হতে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ভিকটিমের পরিবার মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় সোমবার (২০ এপ্রিল) সকালে গাজীপুর জেলার কাশিমপুর এলাকা হতে অপহরণকারী মাহদী হাসান মুন্নাকে গ্রেফতার করে। এসময় পুলিশ অপহৃত ভিকটিমকে উদ্ধার করে।
এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম।

Manual1 Ad Code

শেয়ার করুন