Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির যুবশক্তির নতুন কমিটির নেতৃত্বে তারিকুল-ফরহাদ

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৬:৪১ অপরাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ০৬:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
এনসিপির যুবশক্তির নতুন কমিটির নেতৃত্বে তারিকুল-ফরহাদ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলামকে সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

Manual2 Ad Code

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের একটি রেস্তোরাঁয় জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় সাত সদস্যের আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।

Manual8 Ad Code

এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন কমিটি ঘোষণার পর জানান যে, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

ঘোষিত কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আয়েশা আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে রিফাত রশিদ এবং জ্যেষ্ঠ সহ-সাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাত রয়েছেন।

যুবশক্তির নতুন সভাপতি তারিকুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির সমন্বয়ক হিসেবে পরিচিত। তিনি বর্তমানে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত। আর সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল প্রকৌশলী এবং আগের কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্বে ছিলেন।

Manual3 Ad Code

কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া রিফাত রশিদও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ১৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেয়ার আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি ছিলেন।

Manual6 Ad Code

শেয়ার করুন