Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আটক করেছে নিরাপত্তাবাহিনী

ট্রাম্পের নৈশভোজের অনুষ্ঠানে গুলি করা ব্যক্তি ছিলেন শিক্ষক

admin

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১১:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ১১:২৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
ট্রাম্পের নৈশভোজের অনুষ্ঠানে গুলি করা ব্যক্তি ছিলেন শিক্ষক

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য আয়োজিত নৈশভোজের অনুষ্ঠানে গুলি করা ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Manual6 Ad Code

সংবাদমাধ্যম সিএনএন সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, গুলি করা ব্যক্তির নাম কোল থমাস অ্যালেন। ৩১ বছর বয়সী এ ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তিনি থাকেন লস অ্যাঞ্জেলসের তোরেন্সে। প্রেসিডেন্টের অনুষ্ঠানস্থলে গিয়ে গুলি অ্যালেন শিক্ষক হিসেবে কাজ করেছেন।

সিএনএন বলেছে, হামলাকারী থমাস অ্যালেনের সামাজিকমাধ্যমের প্রোফাইল ঘেটে দেখা গেছে, তিনি সি২ এডুকেশন নামে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। এটি পরীক্ষার প্রস্তুতি এবং টিউটর কোম্পানি।

Manual7 Ad Code

২০২৪ সালের ডিসেম্বরে সি২ তাকে ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে নির্বাচিত করেছিল।

Manual2 Ad Code

থমাস অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। অপরদিকে গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডমিঙ্গেজ হিল থেকে কম্পিউটার সাইন্স থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০২৪ সালের অক্টোবরে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিসকে ২৫ ডলার অনুদান দেন বলেও জানিয়েছে সিএনএন।

Manual4 Ad Code

এদিকে এই হামলকারীর একটি ভিডিও প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে দেখা যাচ্ছে, তাকে হাত বেঁধে উপুড় করে শুইয়ে রাখা হয়েছে।

শেয়ার করুন