Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৫২ শিশু

admin

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ০৭:৩৫ অপরাহ্ণ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ | ০৭:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৫২ শিশু

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৫২ জন শিশু। এ সময়ে নতুন কারো মৃত্যু হয়নি। তবে এর আগে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি সিলেট বিভাগের ১২ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানায়।

Manual4 Ad Code

গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় আর কোনো িশিশুর হাম শনাক্ত হয়নি। গত ১ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম- রুবেলা রোগীর সংখ্যা ১০৪। তার মধ্যে হবিগঞ্জে ৭ (রুবেলা আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৫৫ ও সিলেট জেলার রোগী ২৬ জন।

Manual2 Ad Code

গত ২৪ ঘন্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ৫২। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩২, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৯ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৩ শিশু।

Manual5 Ad Code

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৬০ জন সন্দেহজনক হাম রোগী। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৭৮, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০, সিলেটের মা ও শিশু হাসপাতালে ১, আল হারামাইন হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫, মাউন্ট এডোরা হাসপাতালে ২, নর্থ ইস্ট হাসপাতালে ৫, পার্কভিউ হাসপাতালে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছে ১২ জন শিশু।

শেয়ার করুন