Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আরো ৯৯ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ

admin

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ০৭:৪০ অপরাহ্ণ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ | ০৭:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আরো ৯৯ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সড়কে স্বাচ্ছন্দ ফেরাতে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ। গত কয়েকদিন ধরে টানা অভিযান চলছে।

Manual8 Ad Code

এসব অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ৩২ ঘন্টায় আরও ৯৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।
তারা জানা সোমবার রাত ১২টা থেকে (মঙ্গলবার দিবাগত) বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ব্যবস্থা নেওয়া হয়। ৯৯টি যানবাহনের মধ্যে ৪৩টির বিরুদ্ধে মামলা এবং ৫৬টিকে আটক করা হয়েছে।

মামলা দেওয়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে ১টি ট্রাক, ৩টি প্রাইভেট কার, ৮টি সিএনজিচালিত অটোরিকশা, ২৯টি মোটরসাইকেল ও ২টি অন্যান্য যানবাহন।

Manual7 Ad Code

আর আটকগুলোর মধ্যে রয়েছে ১টিবাস, ২টি ট্রাক,১৪টি সিএনজি, ৩৩টি মোটরসাইকেল ও ৬টি অন্যান্য যানবাহন।

Manual5 Ad Code

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মহানগর পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন