Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জুবাইদাকে নিয়ে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ০২ মে ২০২৬ | ০২:৪১ অপরাহ্ণ | আপডেট: ০২ মে ২০২৬ | ০২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
জুবাইদাকে নিয়ে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে বেরিয়ে ৯টার দিকে বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে যাচ্ছেন বিমানে। গুলশানের বাসা থেকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন।

সিলেট জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। একই সময়ে তিনি ভার্চুয়ালি দেশের বিভিন্ন জেলা স্টেডিয়ামে উপস্থিত প্রতিযোগীদের সঙ্গে যুক্ত হয়ে এই নতুন যাত্রার শুভসূচনা করবেন।

Manual1 Ad Code

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। দিনব্যাপী এই সফরে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনসহ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। সকাল সাড়ে ১০টায় জিয়ারত শেষে সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

বেলা ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি।

Manual1 Ad Code

এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

Manual1 Ad Code

শেয়ার করুন