Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ০২ মে ২০২৬ | ০২:৪৫ অপরাহ্ণ | আপডেট: ০২ মে ২০২৬ | ০২:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে পৌঁছেই এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে যান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির শান্তিকামনায় মোনাজাত করেন। এসময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

এরআগে সরকার গঠনের আড়াই মাসের মাথায় বৃষ্টি উপেক্ষা করে শনিবার (২ মে) সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রীি। এসময় তার সাথে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

Manual1 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন দলের নতুন চেয়ারম্যান হিসেবে। এবার প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফর করছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সিলেট সফর।

Manual4 Ad Code

সফরসূচি অনুযায়ী শনিবার সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন শেষ নগরভবনের সামনে সুধী সমাবেশে বক্তৃতা করবেন। পরে দুপুর ১২টায় বহু প্রতীক্ষিত সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন তিনি।

সিলেট সার্কিট হাউসে মধ্যহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন।
এদিন সন্ধ্যা ৭টায় তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন