Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের শিশু-কিশোরদের উদ্দেশ্যে যা বললেন প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ০২ মে ২০২৬ | ০৬:৩৩ অপরাহ্ণ | আপডেট: ০২ মে ২০২৬ | ০৬:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের শিশু-কিশোরদের উদ্দেশ্যে যা বললেন প্রধানমন্ত্রী

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের শিশু-কিশোরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে একদিন তোমরাই নেতৃত্ব দিবে। মন্ত্রী এমপি সংসদ সদস্য হবে তোমরাই। তবে তার আগে মনোযোগ দিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও অংশগ্রহণ করতে হবে। তোমাদের সবাইকেই বাংলাদেশের অ্যাম্বাসেডর হতে হবে।

শনিবার (২ মে) বিকাল ৪টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদের এই দেশটা একসময় পরাধীন ছিল। যুদ্ধ করে স্বাধীন করেছেন আমাদের পূর্বপুরুষরা। তারপর আরও অনেক ঘটনা প্রবাহের পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতা আন্দোলন করে আবার স্বাধীন করে।

তিনি বলেন তোমাদের সবাইকে নিজেদের লক্ষ্য স্থির করে তা অর্জনের জন্য এগিয়ে যেতে হবে। আমরা সব ব্যবস্থা করে দিব। নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্যোগ আমরা নিয়েছি, কারণ তোমাদের মধ্য থেকেই দেশের আগামীদের বড় বড় ক্রীড়াবিদরা উঠে আসবে। তোমাদের মনোযোগ দিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। জাতীয়খবর বিশ্লেষণ

Manual3 Ad Code

তিনি বলেন, যে যা হতে চাও, সেই লক্ষ্য স্থিও করে তোমাদের এগিয়ে যেতে হবে। আগামী দিনের জজ, ব্যরিস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, অধ্যাপক মন্ত্রী সাংসদ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হতে তোমাদেরকেই। যে গান গাইতে চায় তাকে ভালোভাবে গাইতে গাইতে বড় শিল্পী হতে হবে, যে মিউজিশিয়ান হতে চায় তাকে মিউজিশিয়ান হতে হবে। এই দেশ তোমাদের, তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে, দেশকে গড়তে হবে।

এসময় তিনি উপস্থিত শিশু-কিশোরদের কাছে জানতে চান কে কে দেশের দায়িত্ব নিতে পারবে না হাত তুলতে হবে। কেউ হাত তুলেনি। এরপর তিনি জানতে চান, দেশের দায়িত্ব নিতে চায় কে কে? তখন সবাই হাত তুললে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

অবশ্য সভার শুরুতে সমবেত শিশু-কিশোরদেরই আজকের প্রধান অতিথি বলে সম্বোধন করলে তাদের মধ্যেও খুশির ঝিলিক ছড়িয়ে পড়ে।

Manual8 Ad Code

সবশেষে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর লগো ও ট্রফি উন্মোচন করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সাংসদ শাম্মি আখতারসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Manual8 Ad Code

শেয়ার করুন