Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সড়কে প্রাণ গেল ৭ জনের

admin

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে সড়কে প্রাণ গেল ৭ জনের

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে ৭ জনের প্রাণহানী ঘটেছে। রবিবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই নির্মাণ শ্রমিক ও পিকআপ শ্রমিক বলে জানা গেছে। তবে এখনো তাদের পুরো নাম-পরিচয় জানা যায়নি।

Manual7 Ad Code

জানা গেছে, সিলেট থেকে ডিআই পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জ যাচ্ছিলেন। তেলিবাজার ব্রিজের কাছে যাওয়ার পর একটি ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা ৭ জন মারা যান। আহত হন আরও কয়েক জন।
হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবীর।

Manual3 Ad Code

শেয়ার করুন