Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে চালু হচ্ছে পাথর কোয়ারি!

admin

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ০৮:৩১ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৬ | ০৮:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে চালু হচ্ছে পাথর কোয়ারি!

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের পাথর কোয়ারিগুলো চালুর ব্যাপারে নড়েচড়ে বসেছে সরকার। এ ব্যাপারে আগামী বৃহস্পতিবার (৭ মে) কোয়ারিগুলোর সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয় নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা আহ্বান করা হয়েছে।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১১ মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ সভা আহ্বান কর করা হয়।

Manual1 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ২০৮নং কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার এবং সিলেট – সুনামগঞ্জের জেলা প্রশাসককে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এরমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুক্তরাষ্ট্র সফরে থাকায় তিনি নির্ধিারিত সময়ে ভার্চুয়ালি সভায় যুক্ত হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Manual4 Ad Code

দীর্ঘদিন থেকে সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধ রয়েছে। পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা থেকে বালু-পাথর উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও আছে। বিষয়টি নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম হলেও অন্তবর্তীকালীন সরকার বা তার আগের আওয়ামী সরকার পাথর উত্তোলন শুরুর ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, পাথর ও বালু উত্তোলণের জন্য । হাজার হাজার শ্রমিকের ভাগ্য জড়িত। শ্রমিকদের পাশাপাশি পরিবহণ মালিক-শ্রমিকেদের অর্থনৈতিক বিষয়ও জড়িত রয়েছে। এ নিয়ে তারা বিভিন্ন সময় আন্দোলনও করেছেন।

Manual5 Ad Code

গত সংসদ নির্বাচনের সময় স্থানীয়দের দুর্দশা লাঘবে কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বর্তমানে শ্রম ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্থানীয়দের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি জয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে পরিবেশের ক্ষতি না করে সনাতন পদ্ধতীতে হলেও পাথর উত্তোলনের ব্যাপারে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এতে আশার আলোয় ভেসে উঠে কোয়ারী সংশ্লিষ্ট এলাকাগুলোর হতাশাগ্রস্ত সাধারণ মানুষের মধ্যে। তারা বিপুল ভোটের ব্যবধানে আরিফুল হক চৌধুরীকে জয়ী করেন।

শেয়ার করুন