Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ভাইকে হত্যা করে আত্মগোপন, অবশেষে পাকড়াও

admin

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ০২:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৬ মে ২০২৬ | ০২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ভাইকে হত্যা করে আত্মগোপন, অবশেষে পাকড়াও

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের মোগলাবাজার থানাধীন বীরমঙ্গল গ্রামের সম্পত্তির বিরোধে ছোট ভাইয়ের হাতে খুন হন বড় ভাই মইনুল ইসলাম। ঘটনার পর থেকে নাজিম উদ্দিন আত্মগোপনে চলে যায়। মঙ্গলবার (৫ মে) র‌্যাব-৯ ও র‌্যাব ৮ এর একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে তাকে শরীয়তপুর ভেদরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে। বুধবার (৬ মে) সকালে গ্রেফহারকৃত নাজিম উদ্দিনকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

Manual1 Ad Code

গ্রেফতারকৃত নাজিম উদ্দিন (৩৫) শরীয়তপুর জেলার বেদরগঞ্জ থানার বীর মঙ্গল গ্রামের জফুর আলীর ছেলে।

Manual3 Ad Code

র‌্যাব জানায়, নিহত মইনুল ইসলাম সিলেট জেলার মোগলাবাজার থানাধীন বীরমঙ্গল এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত নাজিম উদ্দিন ভিকটিমের আপন ছোট ভাই। নিহত মইনুল ইসলামের পৈত্রিক সূত্রে পাওয়া জমি জবর দখলের চেষ্টা করছিল নাজিম উদ্দিন। গত ২৫ মার্চ দুপুরে শালিস বৈঠক চলাকালে উপস্থিত মুরুব্বিদের সম্মুখে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণে হত্যার ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে চলে যায় নাজিম উদ্দিন।

Manual7 Ad Code

ওইদিন রাতে ম্রইনুল ইসলাম রেঙ্গা হাজীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে নাজিম উদ্দিন পূর্ব পরিকল্পিতভাবে তার উপর অতর্কিত হামলা করে। এসময় নাজিম উদ্দিন তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে মইনুল ইসলামকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হলে ১৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে নিয়ে যাওয়ার জন্য রেফার্ড করেন।

অতঃপর ২৩ এপ্রিল বিকালে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মইনুল ইসলাম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সিলেটের মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন