Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ফাহিমা হত্যা কাণ্ড, জিজ্ঞাসাবাদে যা জানাল আসামি জাকির

admin

প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৫:২৪ অপরাহ্ণ | আপডেট: ১২ মে ২০২৬ | ০৫:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ফাহিমা হত্যা কাণ্ড, জিজ্ঞাসাবাদে যা জানাল আসামি জাকির

Manual8 Ad Code

নিউজ ডেস্ক :
খুনের আগে ৪ বছরের প্রতিবেশি ভাতিজি ফাহিমাকে ধর্ষণের চেষ্টা করেন মো. জাকির হোসেন (৩০)। গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধের কথা স্বীকার করেছেন।

মঙ্গলবার (১২ মে) বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সোমবার (১১ মে) রাতে তথপ্রযুক্তির সহায়তা ও গোপন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী জালাবাদ থানার সোনাতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual5 Ad Code

জাকির হোসেন ওই থানার সোনাতলা পশ্চিমপাড়া এলাকার মৃত তোতা মিয়া ও মোছা. রুকিয়া বেগমের ছেলে।
জিজ্ঞাসাবাদে জাকির জানান, গত ৬ মে সকাল ১১টার দিকে তিনি প্রতিবেশি ভাতিজি ফাহিমা আক্তারকে ২০ টাকা দিয়ে দোকান থেকে দুটি সিগারেট আনতে পাঠান। সে ফিরে আসার পর ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ফাহিমা অজ্ঞান হয়ে গেলে তাকে গলা টিপে হত্যার পর বিষয়টি গোপন রাখতে জাকির ভিকটিমের লাশ একটি শাল দিয়ে পেঁচিয়ে কালো রঙের একটি লাগেজের ভেতর ভরে ঘরের দক্ষিণ-পূর্ব কোনের ক্যাবিনেটের উপর লুকিয়ে রাখেন।

Manual5 Ad Code

পরে লাশটি লাগেজ থেকে বের করে তার শয়নকক্ষের খাটের নিচে মেঝের ওপর লুকিয়ে রাখেন। দুদিন পর ৮ মে বিকাল ৪টার দিকে ফাহিমার লাশ ঘরের সামনের একটি ডোবায় ডুবিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু লাশটি ভেসে উঠায় আসামি সেটি পানি থেকে তুলে ডোবার পশ্চিম পাশে এবং উঠানের পূর্ব পাশে বাঁশ ও নারিকেল গাছের নিচে রাখেন।

Manual3 Ad Code

গ্রেপ্তারের পর পুলিশ জাকিরকে সাথে নিয়ে অভিযান চালিয়ে বাদাঘাট থেকে শিবেরবাজারের মধ্যবর্তি টেকেরবাড়ি এলাকার একটি খাল থেকে ফাহিমার লাশ গুমের কাজে ব্যবহৃত একটি চাদর, তার শয়নকক্ষ থেকে কালো রঙের সুটকেস ও খাটের নিচ থেকে রক্তমাখা একটি বালিশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, দুদিন নিখোঁজের পর গত ৮ মে বিকালে বাড়ির পাশের পুকুরপার থেকে ফাহিমার আক্তারের লাশ উদ্ধার করা হয়। সে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের দিনমজুর রাইসুল হকের মেয়ে।

Manual2 Ad Code

এ হত্যাকাণ্ডের ঘটনায় জাকির হোসেনকে আসামি করে ৮মে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা (নং ৪) দায়ের করা হয়েছিল।

গ্রেপ্তারকৃত জাকিরকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

শেয়ার করুন