Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট র‌্যাবের কব্জায় ছানোয়ারাসহ সফিক ডাকাতের ৫ সহযোগী

admin

প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৬:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১২ মে ২০২৬ | ০৬:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট র‌্যাবের কব্জায় ছানোয়ারাসহ সফিক ডাকাতের ৫ সহযোগী

Manual3 Ad Code

নিউজ ডেস্ক :
র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার মূল হোতা সফিক ডাকাতের অন্যতম সহযোগী আব্দুল কাদেরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual8 Ad Code

মঙ্গলবার (১২ মে) ভোর সাড়ে ৫টায় নবীনগর থানাধীন রতনপুর ইউনিয়নের খাগাতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত ১টি রামদা, ১টি চাকু ও ২টি লোহার রড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নবীনগর থানার খাগাতুয়া গ্রামের বাসিন্দা মৃত গোলাম ওয়াহেদ ছেলে আব্দুল কাদের (৬২), নয়ন মিয়ার ছেলে মো. রাহিম (২০), মো. মোসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৮), হুমায়ুন কবিরের ছেলে মো. নূর আলম (১৬), জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা (৪৮)।

Manual4 Ad Code

র‌্যাব জানায়, গত ১১ মে বিকেলে তাদের একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের জন্য নবীনগর হয়ে বাঞ্চারামপুর যাওয়ার পথে খাগাতুয়া বলিয়ারা গ্রামে সন্ত্রাসী ‘সফিক ডাকাত’ ও তার বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে। পরিচয় দেওয়ার পরও সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে এবং একটি বাড়িতে আটকে রেখে মারধর করে। পরবর্তীতে র‌্যাবের একটি দল স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ঘটনার পর তদন্তে নেমে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম র্কমর্কমতা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual6 Ad Code

শেয়ার করুন