Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে এসব পণ্য আনলো কারা?

admin

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৩:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১৩ মে ২০২৬ | ০৩:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে এসব পণ্য আনলো কারা?

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট সীমান্ত থেকে বিপুল পরিমাণ চোরাচালানপণ্য জব্দ করেছে বিজিবি। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল বুধবার অভিযান চালিয়ে এ চালানগুলো জব্দ করে। তবে এসব চোরাচালানের সাঞে জড়িত কারা তা সনাক্ত করা যায়নি। ধরাও পড়েনি কেউ।

Manual6 Ad Code

বিজিবি জানায়, সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, সানগ্লাস, স্কিনবাইট ক্রিম, চিংড়ি রেনু, মেহেদী, চিনি, বাসমতি চাল জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও রসুন আটক করা হয়।

Manual4 Ad Code

জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ৮৪ লক্ষ ৭ হাজার ৫৬০ টাকা।

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচাররোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন