Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের শাহপরাণ থেকে আটক ৪

admin

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৫:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১৩ মে ২০২৬ | ০৫:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের শাহপরাণ থেকে আটক ৪

Manual2 Ad Code

নিউজ ডেস্ক :
সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস আটক ও চোরাই পণ্যসহ ৪ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে শাহপরাণ থানা পুলিশ।

বুধবার (১৩ মে) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকায় চেকপোস্ট চলাকালীন একটি যাত্রীবাহী বাসকে থামার সংকেত দিলে তা অমান্য করে দ্রুত গতিতে মুরাদপুরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

Manual1 Ad Code

পরে পুলিশের অপর একটি টহলদলের সহায়তায় ধাওয়া করে মুরাদপুর পয়েন্টের হাইফা বাজারের সামনে বাসটি আটকে সক্ষম হয়।

Manual8 Ad Code

এসময় যাত্রীবাহী বাস (রেজি নং- ঢাকা মেট্রো-ব-১১-৬৬২১) তল্লাশি চালিয়ে ১৬০ পিস অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কম্বলের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা এবং জব্দকৃত বাসটির আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর মনোহরদী থানার ইদ্রিস আলীর বাড়ির রাবিয়া খাতুনের ছেলে মো. আল-আমিন (৩৮), গন্ডারদিয়া এলাকার সামছুল হক ও বিলকিস বেগমের ছেলে আরিফুল হক (৪০), চালাকচর এলাকার গিয়াস উদ্দিন ও রাহেলা বেগমের ছেলে মো. সবুজ মিয়া এবং আবু হানিফা ও জাহানারা বেগমের ছেলে মো. দিন ইসলাম।

তাদের বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা (নং-১১/১২/৫/২৬) দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

Manual1 Ad Code

শেয়ার করুন