Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে র‌্যাবের জালে বক্কর ও রহিম

admin

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৬:০১ অপরাহ্ণ | আপডেট: ১৬ মে ২০২৬ | ০৬:০১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে র‌্যাবের জালে বক্কর ও রহিম

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) সিলেট মহানগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার (১৫ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন টিলাগড় পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সিলেটের কোম্পানীগঞ্জ থানার জিআর নং-২৩১/১৩ এবং দায়রা নং-৩৭৮/১৪ এর মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আবু বক্কর (২০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু বক্কর কোম্পানীগঞ্জ থানার গৌখালের পাড় এলাকার মো. দ্বীন ইসলামের ছেলে।

Manual4 Ad Code

এদিকে একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ন চত্বর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে জকিগঞ্জ থানার মামলা নং-৪৫ (তারিখ: ২৯/০৭/২০২০) এর মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আব্দুর রহিম (৩৬)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহিম জকিগঞ্জ থানার ভরণ সুলতানপুর এলাকার মৃত মনজির আলীর ছেলে।

Manual1 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন