Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৩২ ঘণ্টায় পুলিশের জালে ৭২

admin

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ০৭:৪০ অপরাহ্ণ | আপডেট: ১৭ মে ২০২৬ | ০৭:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৩২ ঘণ্টায় পুলিশের জালে ৭২

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্যে, নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মেট্রো অধ্যাদেশে অভিযুক্ত আসামিরাও রয়েছেন। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৬৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১৬ মে) রাত ১২টা থেকে রবিবার (১৭ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার ৭ জন এবং তদন্তে সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকেও আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা, ১ কেজি ১২০ গ্রাম গাঁজা এবং ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এদিকে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আরও ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual6 Ad Code

অন্যদিকে, একই সময়ের মধ্যে এসএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন ধরনের ৫৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১০৭টি যানবাহন আটক করেছে। মামলা হওয়া যানবাহনের মধ্যে রয়েছে ১টি বাস, ২টি ট্রাক, ৭টি প্রাইভেটকার, ১৫টি সিএনজি, ২৭টি মোটরসাইকেল এবং অন্যান্য ৭টি যানবাহন। আটক যানবাহনের মধ্যে রয়েছে ১টি ট্রাক, ৭টি প্রাইভেটকার, ২৯টি সিএনজি, ৫৮টি মোটরসাইকেল এবং অন্যান্য ১২টি যানবাহন।

Manual3 Ad Code

এছাড়া রবিবার (১৭ মে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মোট ২৯ জনকে গ্রেফতার করেছে। এই অভিযানে নিয়মিত মামলার ৩ জন আসামি এবং ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। একই সঙ্গে মহানগরীর শাহপরান (রহ.) পুলিশের অভিযানে ৩ হাজার ৫১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ১২ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২২ পিস ইয়াবা। এছাড়া সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। কোতোয়ালী পুলিশের অভিযানে ৫ জন হকারকে আটক করা হয়েছে। অন্যদিকে গোয়েন্দা পুলিশের অভিযানেও ২ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম। তিনি বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।’

Manual2 Ad Code

শেয়ার করুন