Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এবার চলে গেল ৭ মাস বয়সী হাফিজুর

admin

প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৩:২০ অপরাহ্ণ | আপডেট: ২১ মে ২০২৬ | ০৩:২০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে এবার চলে গেল ৭ মাস বয়সী হাফিজুর

Manual8 Ad Code

নিউজ ডেস্ক :
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে। তার বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়।

Manual5 Ad Code

৭ মাস বয়েসি হাফিজুর রহমান বুধবার (২০ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাতালে মৃত্যুবরণ করেছে।

Manual3 Ad Code

হাফিজুর রহমান রাজনগর উপজেলার ইলাশপুরে। এনিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেল ৪২ শিশু। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

Manual5 Ad Code

সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (২১ মে) সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৮৯ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৮৬ জন রোগী ভর্তি আছেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।

Manual8 Ad Code

এদিকে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৮ শিশু।

শেয়ার করুন