Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর হত্যা মামলা

admin

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৩:১২ অপরাহ্ণ | আপডেট: ২৩ মে ২০২৬ | ০৩:১২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর হত্যা মামলা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে নিজ কন্যাসন্তানকে বটি দা দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শিশুটির পিতা আমির আলী বাদী হয়ে জালালাবাদ থানায় শনিবার (২৩ মে) দুপুরে মেয়ের ঘাতক সুবিনা বেগমকে (২৫) প্রধান আসামী করে হত্যা মামলাটি দায়ের করেন। এরপর পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

Manual3 Ad Code

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিশু মেয়েটিকে কেন হত্যা করেছে এবিষয়ে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করলেও কোন ক্লু উদঘাটন করতে পারেনি। তবে শনিবার সকালে পুলিশের জিজ্ঞাসাবাদে সে মুখ না খুললেও এলোমেলো কথা বলা শুরু করে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার (২২ মে) ভোরে সিলেটের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে ঘরে থাকা বটি দা দিয়ে সুবিনা বেগম গলাকেটে হত্যা করেন শিশু মাইমুনা জান্নাত তোহাকে। যার বয়স ১ বছর ৮ মাস। সে ওই গ্রামের আমির আলীর মেয়ে। ঘটনার দিন ভোরে আমির আলী যখন ফজরের নামাজ পড়ছিলেন, ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী সুবিনা বেগমে নিজ বসতঘরের ভেতর ধারালো বটি দা দিয়ে ঘুমন্ত শিশু মাইমুনা জান্নাত তোহাকে গলা কেটে হত্যা করেন। নামাজ শেষে আমির আলী ঘরে ফিরে এই নৃশংস দৃশ্য দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন।

শেয়ার করুন