Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যে কারণে ২০৯ জন পাকড়াও

admin

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০৪:২৫ অপরাহ্ণ | আপডেট: ২৪ মে ২০২৬ | ০৪:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে কারণে ২০৯ জন পাকড়াও

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‌্যাব সদস্য ইমন আচার্য হত্যার ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। মহানগরী এলাকায় অপরাধীদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭৫জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে ট্রাফিক পুলিশ ৮৭টি যানবাহনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়েছে বলে পুলিশ জানায়। সেই সাথে গত ৮ ঘণ্টায় আরও ৩৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। সবমিলিয়ে পুলিশের অভিযানে ২০৯জনকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় (২৩ মে) সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামী, মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানা ও মেট্রো আইনসহ বিভিন্ন অপরাধে ১৭৫ জনকে গ্রেফতার করে। এরমধ্যে নিয়মিত মামলায় ও তদন্তে সন্ধিগ্ধ ৩০ জন, পরোয়ানাভুক্ত ৬জন, মাদক ব্যবসায়ী ৪জন, বিনা পরোয়ানায় ১জন, মহানগর আইনে আরও ১৩৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশ ৬ বোতল বিদেশী মদ, ৩০ পিস ইয়াবা ও ১৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করেছে।

এছাড়া রবিবার (২৪ মে) সকাল ৮টা পর্যন্ত ৮ ঘন্টায় সিলেট মহানগর পুলিশ ৩৪ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে ১জন মামলার আসামি, পরোয়ানাভুক্ত ৩জন, মাদকসেবী ১৭জন, সন্দেহজনক আরও ১১জন, ছিনতাইকারী ১জন ও হকার ১জন রয়েছে।

Manual2 Ad Code

অপরদিকে, মহানগর ট্রাফিক পুলিশ গত ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন প্রকার ৫১ টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ৩৬টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করেছে। এরমধ্যে প্রাইভেটকার ৪টি, সিএনজি অটোরিকশা ১৪টি, মোটরসাইকেল ২৯টি, অন্যান্য যানবাহন ৪টি। এছাড়া আটককৃত যানবাহন হচ্ছে ট্রাক ১টি, সিএনজি অটোরিকশা ৬টি, মোটরসাইকেল ২৪টি, অন্যান্য যানবাহন ৫টি।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

শেয়ার করুন