Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ, স্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

admin

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ০২:১৭ অপরাহ্ণ | আপডেট: ২৫ মে ২০২৬ | ০২:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
কাটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ, স্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

Manual8 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর রাধানগর এলাকায় লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এ ঘটনা ঘটে। নিহত সুনীল একই এলাকার বাসিন্দা। পেশায় একজন রাজমিস্ত্রি।

Manual3 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে নিহত ব্যক্তি ঘাস কাটতে লেবু বাগানে যায়। বাগান মালিক বন্যশুকর তাড়ানোর জন্য বাগানের চারদিকে কাটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ থাকায় সেই তারে জড়িয়ে ঘটনাস্থলে সুনিল সাঁওতাল মারা যান । পরে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, প্রাথমিবক তদন্তে লেবু বাগানে কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ থাকায় সেখানে ঘাস কাটতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতালের মৃত্যু হয়। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Manual3 Ad Code

শেয়ার করুন