Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার

admin

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০১:৫৫ অপরাহ্ণ | আপডেট: ০২ জুন ২০২৬ | ০১:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন অভিযানে মে মাসে ১ হাজার ৬শ’ ৬৫জনকে গ্রেফতার করা হয়েছে। এবং ওই সময় বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

মাসব্যাপী এই অভিযানে এসএমপির ট্রাফিক বিভাগ ৩ হাজার ৫৫১টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ১ হাজার ৬শ’ ৯২টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ১ হাজার ৮শ’ ৫৯টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করা হয়েছে।

এসএমপি সূত্র জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিভিন্ন অভিযানে গত মাসে মোট ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ১৯২ জন আসামি, ৪২ জন ছিনতাইকারী, ১৯১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, মেট্রো অধ্যাদেশে ৯৪৩ জন, ৫৬ জন চোর-ডাকাত, ৫২ জন জুয়াড়ি এবং ৯০ জন হকার রয়েছেন। একই সময়ে মহানগরের ৬টি থানায় ১৮৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া ১৭৮টি মামলার নিষ্পত্তিও করা হয়েছে।

অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৯১১ পিস ইয়াবা বড়ি, ৪১ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি কেরু মদ, ১ কেজি গাঁজা, ৪৮ পুরিয়া গাঁজা এবং ৭টি গাঁজা গাছ।

Manual4 Ad Code

এছাড়া চোরাচালান ও অবৈধ পণ্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১১ হাজার ৪৪০ কেজি ভারতীয় জিরা, ৪৫০ কেজি ভারতীয় চিনি, ১৩ হাজার ৫৭১ পিস ভারতীয় চকলেট, ১০ হাজার ৩৩২ পিস ভারতীয় ক্রিম, ১ হাজার ৬০৫ কেজি অবৈধ টি-লিফ (চা-পাতা), ৪৮০ পিস কিও কারপিন অলিভ অয়েল, ২ হাজার ১৫০ কেজি ভারতীয় ফুসকা, ৯২৪ পিস ভারতীয় বেঞ্জু, ৬০০ পিস চিপস, ৭ হাজার ৬০০ পিস তারাবাতি, ৩ হাজার পিস হাইড্রো বোম্ব, ৬ হাজার ৪৮০ পিস কাভিরি মেহেদী, ১৪৭ কেজি পুস্তদানা এবং ১৬২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

অন্যদিকে, এসএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) বিশেষ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিকাশ প্রতারণার ঘটনায় হাতিয়ে নেওয়া ৫ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।’

Manual7 Ad Code

শেয়ার করুন