Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

admin

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০২:০৬ অপরাহ্ণ | আপডেট: ০২ জুন ২০২৬ | ০২:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-সুনামগঞ্জ সড়কের বড় কাপন পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

Manual6 Ad Code

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টার দিকে বাস ম্যানেজার ও সিএনজি ম্যানেজারের মধ্যে কথাকাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী পরিবহনকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

শেয়ার করুন