Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে উদ্ধার রমজানের লাশ

admin

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৬:৫১ অপরাহ্ণ | আপডেট: ০২ জুন ২০২৬ | ০৬:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
কমলগঞ্জে উদ্ধার রমজানের লাশ

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের সোনারগাঁও (বলরামপুর) গ্রামে রমজান আলীর (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

Manual4 Ad Code

মঙ্গলবার ভোরে তার বসতঘরের বারান্দায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। রমজান আলী সোনারগাঁওয়ের (বলরামপু) মৃত আনছার আলীর ছেলে।

জানা যায়, রমজান আলী ও তার স্ত্রী আফিয়া বেগমের মধ্যে পারিবারিক কলহকে কেন্দ্র করে ঝগড়াঝাটি ও মারধোরের ঘটনা ঘটে। এতে উভয়েই আহত হন। স্ত্রী আফিয়া বেগম প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে তিনি পিতার বাড়িতে অবস্থান করছিলেন। অন্যদিকে রমজান আলীও আহত হয়ে চিকিৎসা গ্রহণের পর নিজ বাড়িতে ছিলেন।

Manual1 Ad Code

রজমান আলীর মৃত্যুর সংবাদ পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ পারভেজ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

Manual1 Ad Code

সত্যতা নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ পারভেজ জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মুমিন বলেন, রমজান আলী দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং অসুস্থ অবস্থায় দেশে ফেরেন। পারিবারিক কিছু সমস্যা ও দাম্পত্য কলহ ছিল বলে শুনেছি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, পারিবারিক কিছু সমস্যার বিষয় জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন