Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৭৪জন পাকড়াও

admin

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ০২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ০২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৭৪জন পাকড়াও

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধী দমনে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ধারাবাহিক ও বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) এসব যৌথ অভিযানে নিয়মিত মামলার আসামি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং অবৈধ পণ্য বহনকারীদের গ্রেফতার করা হচ্ছে। বৃহস্পতিবার (৪ জুন) পুলিশের বিশেষ অভিযানে ৭৪জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় সড়ক আইন না মানায় ট্রাফিক বিভাগের অভিযানে ১৫০টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়।

Manual4 Ad Code

পুলিশ জানায়, পুলিশের অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর, জুয়াড়ি, সন্দেহজনক ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত ব্যক্তি। এসময় পুলিশ ৫ বোতল বিদেশি মদ, ২১ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

এছাড়াও ট্রাফিক বিভাগের পৃথক পৃথক অভিযানে মেট্রোপলিটন এলাকায় ৭৮টি বিভিন্ন প্রকার গাড়ির বিরুদ্ধে মামলা প্রদান এবং ৭২টি বিভিন্ন প্রকার গাড়ি আটক সর্বমোট ১৫০ টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনর মনজুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, মহানগরী এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সাড়াশি অভিযান সবসময় অব্যঅহত থাকবে।

Manual5 Ad Code

শেয়ার করুন