Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৪ ঘণ্টার ১৩৯ জন পাকড়াও

admin

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০১:১৯ অপরাহ্ণ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ০১:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৪ ঘণ্টার ১৩৯ জন পাকড়াও

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে মাত্র চার ঘণ্টার বিশেষ চিরুনি অভিযানে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ১৩৯ জনকে গ্রেফতার করেছে।

Manual8 Ad Code

মহানগর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।

Manual3 Ad Code

এসময় ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করে মেট্রোপলিটন পুলিশ। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মঞ্জুরুল আলম এসব তথ্য জানিয়ে বলেন, কোতোয়ালি-৩০, জালালাবাদ-২৫, এয়ারপোর্ট-২০, দক্ষিণ সুরমা-২৭, মোগলাবাজার-৬, শাহপরান (রহ.) থানায় ৩১ জনকে গ্রেফতার করা হয়। সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Manual4 Ad Code

শেয়ার করুন