Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রাণ গেল আরও এক শিশুর

admin

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ০৩:২০ অপরাহ্ণ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ০৩:২০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রাণ গেল আরও এক শিশুর

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যু থামছেই না। একই সাথে হাসপাতালগুলোতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেটে আরও এক শিশু মারা গেছে।

Manual4 Ad Code

এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।

Manual7 Ad Code

সোমবার (৮ জুন) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৫ জন ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ২৭০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে ৩ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।

শেয়ার করুন