Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে শাশুড়িকে কোপালেন মেয়ের জামাই

admin

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ০৪:৫৭ অপরাহ্ণ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ০৪:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে শাশুড়িকে কোপালেন মেয়ের জামাই

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগর উপজেলায় পারিবারিক কলহের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ার জের ধরে স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে জখম করেন এক যুবক। এই ঘটনায় পুলিশ ওই যুবককে আটক করেন।

Manual2 Ad Code

গুরুতর আহতরা হলেন- উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে ও ছানু মিয়ার স্ত্রী রেশমা বেগম (৩০) এবং রেশমা বেগমের মা আজিরুন বেগম(৬৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Manual1 Ad Code

আটককৃত ওই যুবকের নাম ছানু মিয়া (৩৫)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে এবং রেশমা বেগমের স্বামী।

Manual6 Ad Code

পুলিশ জানায়, সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে রেশমা বেগমকে বিয়ে করেন নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে ছানু মিয়া। বিয়ের পর ছানু-রেশমা দম্পতির ঘরে দুটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের বছর খানেক ভালো গেলেও পরবর্তীতে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রী দুইজনের মধ্যে ঠিকঠাক বনিবন হচ্ছিল না। এই বনিবনা না হওয়ার কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা। পরবর্তীতে সন্তানদেরন ও মাকে নিয়ে তাজপুর স্কুল রোডে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের বাসায় ভাড়া থাকতে শুরু করেন তারা।

রবিবার (৭ জুন) রাতে স্বামী ছানু মিয়া তার দুই সন্তানকে নিয়ে রেশমাদের বাসায় খেতে আসলে উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এই ঝগড়ার এক পর্যায়ে ছানু মিয়া বটি (দা) দিয়ে স্ত্রী রেশমা বেগম ও শাশুরি আজিরুন বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবং থানা পুলিশকে খবর দিলে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে রেশমার স্বামী ছানু মিয়াকে আটক করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূইয়া বলেন, ‘স্বামীর হাতে স্ত্রী ও শাশুড়ি হত্যা চেষ্টার একটি ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনার পর পর জামাতা ছানু মিয়াকে আটক করি। এ ঘটনায় ছানু মিয়াকে সোমবার (৮ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন