Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮৪

admin

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০১:৪০ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুন ২০২৬ | ০১:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮৪

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে মহানগর পুলিশের (এসএমপি) ধারাবাহিক ও বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। ছিনতাইকারী, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধীদের দমনে মহানগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে বহুসংখ্যক অপরাধী ও গ্রেফাতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘণ্টায় ১৮৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Manual8 Ad Code

এরমধ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১০ জনকে বিভিন্ন সাজা প্রদান করার পাশাপাশি ট্রাফিক পুলিশ ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি, চোর, সন্দেহজনক ব্যক্তি। এছাড়া অভিযানকালে ১৫ পিস ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

Manual4 Ad Code

শেয়ার করুন