Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইসকফ’ নিয়ে শহরে আসছিলেন আনিছ ও তারেক, অতঃপর..

admin

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৪:১৬ অপরাহ্ণ | আপডেট: ১০ জুন ২০২৬ | ০৪:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
‘ইসকফ’ নিয়ে শহরে আসছিলেন আনিছ ও তারেক, অতঃপর..

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে একশত বোতল ইসকফ সিরাপসহ ২জনকে আটক করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল টার দিকে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট থানাধীন ভিতরগুল মধ্যপাড়া এলাকার মো. সাইফুল আলম প্রকাশ আলমের ছেলে মো. ইয়ামিন আহমদ প্রকাশ আনিছ (১৯) ও একই এলাকার মো. হাসান উল্লার ছেলে মো. তারেক মিয়া (১৯)।

পুলিশ জানায়, সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রিজের উপর গোয়াইনঘাট টু সিলেট পাকা রাস্তার উপর চেকপোষ্ট চলাকালীন সময়ে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দিয়ে তল্লাশী চালানো হয়। এই সময় একশত বোতল ইসকফ সিরাপসহ ২জনকে আটক করা হয়েছে।

Manual7 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-০৭, তারিখ-১০/০৬/২০২৬খ্রি., ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৪(গ)/৪১ রুজু হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

Manual6 Ad Code

শেয়ার করুন