Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সড়কে পুলিশের বিশেষ অভিযান

admin

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৬:০৮ অপরাহ্ণ | আপডেট: ১০ জুন ২০২৬ | ০৬:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের সড়কে পুলিশের বিশেষ অভিযান

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ট্রাফিক বিভাগ শহরের বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে বৈধ কাগজপত্র ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করছে। বুধবার (১০ জুন) সকাল ৮টার পূর্ববর্তী ৩২ ঘন্টায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

এই সময় সিলেট মহানগরীর ট্রাফিক পুলিশ কর্তৃক ১৭১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual5 Ad Code

ট্রাফিক বিভাগের অভিযানেও ১৭১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৮১টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৯০টি যানবাহন আটক করা হয়েছে।

Manual2 Ad Code

এসএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে বৈধ কাগজপত্র ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

শেয়ার করুন