Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটসহ দেশে দোকানপাট খোলা নিয়ে নতুন যে নির্দেশনা

admin

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ০৩:৪৭ অপরাহ্ণ | আপডেট: ১১ জুন ২০২৬ | ০৩:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটসহ দেশে দোকানপাট খোলা নিয়ে নতুন যে নির্দেশনা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
ব্যবসা-বাণিজ্যের গতি স্বাভাবিক রাখা এবং খুচরা বাজারে দেখা দেওয়া মন্দাভাব কাটিয়ে উঠতে দোকানপাট ও শপিংমলের খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) থেকে দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কারণে খুচরা ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। এতে ব্যবসায়ী, কর্মচারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় কমে গেছে। অনেক ব্যবসায়ী কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন। এ পরিস্থিতিতে ব্যবসার স্বাভাবিক গতি বজায় রাখতে দোকান ও মার্কেট রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি জানানো হয়েছিল।

Manual7 Ad Code

তিনি আরও জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের জানিয়েছেন যে, বৃহস্পতিবার (১১ জুন) থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রীকে অভিনন্দন জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি।

Manual3 Ad Code

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এর আগে বিদ্যুৎ বিভাগ দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছিল। তবে ঈদের পর পুনরায় সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখার নিয়ম কার্যকর করা হয়। নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরবে এবং খুচরা বাজারে বেচাকেনা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন