Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটসহ দেশে রাত্রে দোকান খোলার সময় বাড়লো

admin

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৪:০৮ অপরাহ্ণ | আপডেট: ১২ জুন ২০২৬ | ০৪:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটসহ দেশে রাত্রে দোকান খোলার সময় বাড়লো

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
দেশের সামগ্রিক বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার ও কার্যকর করতে সিলেটসহ সারা দেশের সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার কঠোর নির্দেশনা দিয়েছিল সরকার। তবে এবার আবার নতুন করে নির্দেশনা পরিবর্তন করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ব্যবসা-বাণিজ্যের গতি স্বাভাবিক রাখা এবং খুচরা বাজারে দেখা দেওয়া মন্দাভাব কাটিয়ে উঠতে দোকানপাট ও শপিংমলের খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানপাট খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কারণে খুচরা ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। এতে ব্যবসায়ী, কর্মচারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় কমে গেছে। অনেক ব্যবসায়ী কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন। এ পরিস্থিতিতে ব্যবসার স্বাভাবিক গতি বজায় রাখতে দোকান ও মার্কেট রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি জানানো হয়েছিল।

Manual5 Ad Code

তিনি আরও জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের জানিয়েছেন যে, বৃহস্পতিবার (১১ জুন) থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রীকে অভিনন্দন জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি।

Manual8 Ad Code

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এর আগে বিদ্যুৎ বিভাগ দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছিল। তবে ঈদের পর পুনরায় সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখার নিয়ম কার্যকর করা হয়। নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরবে এবং খুচরা বাজারে বেচাকেনা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন